,

‘বিগ বস’-এ কমছে সালমানের পারিশ্রমিক

বিনোদন ডেস্ক : জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ ঘিরে বরাবরই তুঙ্গে থাকে উম্মাদনা। প্রতি সিজনের আগেই সঞ্চালক সালমান খানের পারিশ্রমিক কত বাড়ছে, সে আলোচনাও সামনে আসে। তবে আর কয়েক দিন পরই শুরু হতে যাওয়া ‘বিগ বস’-এর ১৬ নম্বর সিজনে সঞ্চালকের পারিশ্রমিক নাকি কমে যাচ্ছে!

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ‘বিগ বস ১৬’-এর সঞ্চালনার জন্য এবার কম পারিশ্রমিক পাবেন সালমান খান। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর ‘বিগ বস’-এর সঞ্চালনার জন্য সালমান পেয়েছিলেন ৩৫০ কোটি টাকা। এবার তিনি এর চেয়েও কম টাকা পারিশ্রমিক পাবেন বলে শোনা যাচ্ছে।

এদিকে, এ বছর ‘বিগ বস ওটিটি’-র দ্বিতীয় সিজন আর হচ্ছে না। কারণ হিসাবে বলা হয়েছে যে, গত বার ওটিটি প্ল্যাটফর্মে ‘বিগ বস’ প্রত্যাশা অনুযায়ী আয় করতে পারেনি। সে কারণেই এ বার আর ওটিটিতে ‘বিগ বস’-এর নতুন সিজন আসছে না। ধারণা করা হচ্ছে, গত বার আর্থিকভাবে ধাক্কা খাওয়ার কারণেই এ বছর সালমানের পারিশ্রমিক তো বাড়ছেই না বরং তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর ‘বিগ বস’-এর জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছিল বলে মনে করেছিলেন দর্শকদের একাংশের। টিআরপিও (টেলিভিশন রেটিং পয়েন্ট) কমতির দিকে

আগামী ১ অক্টোবর থেকেই শুরু হচ্ছে ‘বিগ বস’-এর নতুন সিজন। এবার প্রতিযোগী হিসাবে কারা অংশ নিচ্ছেন, সে দিকে চোখ রয়েছে দর্শকদের। প্রতিযোগী কারা , এখনও তা জানা না গেলেও, ইতিমধ্যেই রিয়্যালিটি শোয়ের প্রোমো প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, টলিউড অভিনেত্রী নুসরাত জাহান অংশ নিচ্ছেন ‘বিগ বস’-এ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির