,

রানির পাশে কাঁদলেন রাজা

news-image

অনলাইন ডেস্ক : সাত দশকেরও বেশি সময় ব্রিটিশ সিংহাসনে আসীন থাকার পর গত ৮ সেপ্টম্বরে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপর গত বুধবার থেকে ওয়েস্টমিনস্টার হলে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত ছিল রানির কফিন। সেই দিন থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ রানির কফিনে শ্রদ্ধা জানিয়েছেন।

গত বুধবার থেকে বহু মানুষ প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও রাস্তায় দীর্ঘ সময় অপেক্ষা করে শ্রদ্ধা জানিয়েছেন রানিকে। তবে দেশটির স্থানীয় সময় আজ সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ছিল ওয়েস্টমিনস্টার হলে রানির কফিনে শ্রদ্ধা জানানোর সময় শেষ হয়।

এরপর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হয় রানির কফিন। বিভিন্ন রাষ্ট্রনেতা, রাজপরিবারের অতিথি ও শত শত মানুষের অনুষ্ঠিত হয় রানির বিদায় অনুষ্ঠান।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ধর্মীয় নেতারা রানির প্রতি শ্রদ্ধা, তার অবদান, প্রার্থনা জানিয়েছেন।ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দুই মিনিট নীরবতা (দেশব্যাপী) পালন করা হয়। এরপর সেখানে গড সেভ দি কিং বাজানো হয় তখন রাজাকে কান্নাজড়িত অবস্থায় দেখা গেছে।

বর্তমানে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন উইন্ডসরের পথে। এ সময় রাস্তার দুই পাশে ভিড় করেছে হাজার হাজার মানুষ। এই দীর্ঘ শোক মিছিলে অংশ নিচ্ছে সশস্ত্র বাহিনীর তিন হাজার সদস্য এবং এটি লন্ডনের অনেক বিখ্যাত স্থাপনার পাশ দিয়ে যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় বেলা ৪টা ৩৫ মিনিট রানির শেষকৃত্য অনুষ্ঠান শেষ হবে। রাজা ও রাজপরিবারের সদস্যরা চ্যাপেল ছেড়ে যাবেন। এরপর সন্ধ্যে সাড়ে ৭ টা পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সেন্ট জর্জেস চ্যাপেলের অভ্যন্তরে অবস্থিত রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে রানিকে তার প্রয়াত স্বামী ডিউক অব এডিনবরার সাথে সমাহিত করা হবে।

তার সমাধির ওপর মার্বেলের ফলকে খোদাই করে লেখা থাকবে দ্বিতীয় এলিজাবেথ ১৯২৬-২০২২।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির