,

শিশু অপহরণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার মাধবদী সদর থানা এলাকায় ঘটে যাওয়া বহুল আলোচিত শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিদা ওরফে আনোয়ারা আক্তারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে গোপন সাংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহিদার কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার কাটা দীঘির পাড়া গ্রামের মৃত আঃ গনির মেয়ে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং সে ২০০৮ সালে ২ বছরের শিশু রাফিকে অপহরণ করে এবং অপহরণের পর আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহৃত শিশুটিসহ ধরা পড়ে এবং চার মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পান। পরবর্তীতে সে জামিনে মুক্তি পাওয়ার পর আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকে এবং বিজ্ঞ আদালত কর্তৃক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে বলে জানায়।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির