,

বাকিংহাম প্যালেসে রাজার অভ্যর্থনায় প্রধানমন্ত্রীর যোগদান

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে লন্ডনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চালস’র দেওয়া অভ্যর্থনায় যোগ দিয়েছেন।

রাজা চালস ও কুইন কনসোর্ট ক্যামিলা পার্কার সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও রাজাদের সম্মানে এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও এ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন।

প্রিন্স উইলিয়াম, কেট মিডলটন, প্রিন্স এডওয়ার্ড, সোফি উইসাক্স, প্রিন্সেস অ্যানি, তার স্বামী ভাইস অ্যাডমিরাল স্যার টিম লরেন্স ও ডিইক অ্যান্ড ডাচেস অব গ্লুসেস্টারসহ রাজপরিবারের অন্যান্য সদস্যগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করা নতুন রাজা ও কুইন কনসোর্ট-এর সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন।

তিনি বলেন, তারা নতুন রাজার মা প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে কথা বলেন।

মুনা শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলেন, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ কেবলমাত্র নতুন রাজা চালস’র মা’ই ছিলেন না, তিনি তাঁর কাছেও একজন মায়ের মতো ব্যক্তিত্ব ছিলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী নতুন রাজা ও কুইন কনসোর্টকে অভিনন্দন জানান।

মুনা উল্লেখ করেন, রাজা ও কুইন কনসোর্ট উভয়েই অক্টোবরে তাদের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

তার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ হাইকমিশনার বলেন, কুইন কনসোর্ট বলেছেন যে তার সিলেট ও সুন্দরবন সফরের পরিকল্পনা ছিল।

মুনা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাজ্য, কানাডা ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি, ভারত ও নেপালের প্রেসিডেন্ট এবং বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা ওয়েস্টমিনিস্টার প্যালেসে যান প্রয়াত রানী এলিজাবেথের মরদেহের প্রতি তাঁদের শেষ শ্রদ্ধা জানান।

১৫ সেপ্টেম্বর শেখ হাসিনা রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান।

তিনি আজ সন্ধ্যায় (স্থানীয় সময়) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড