,

‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘুষ’ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সাময়িক বরখাস্ত হয়েছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দাশুড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাজ্জাদুর রহমান। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। আজ সোমবার থেকে কমিটি কাজ শুরু করবে।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর মহাব্যবস্থাপক আকমল হোসেন বলেন, সমিতির প্রধান কার্যালয়ের নির্দেশে ডিজিএম সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে দাশুড়িয়া কার্যালয় থেকে ময়মনসিংহ তত্ত্বাবধায়কের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার সকাল থেকে কমিটি কাজ শুরু করবে। তদন্ত শেষে কমিটি প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে কমিটিতে কারা আছেন, তা নিশ্চিত করেননি তিনি। এ বিষয়ে মন্তব্য জানতে ডিজিএম সাজ্জাদুরের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির কাছ থেকে টাকার একটি বান্ডিল হাতে নিয়েছেন ডিজিএম সাজ্জাদুর। এ সময় সামনে বসা ব্যক্তি সেটা ভিডিও করে টাকার বিষয়ে গ্রাহককে জিজ্ঞাসা করেন। তখন গ্রাহককে বলতে শোনা যাচ্ছে, ‘স্যারের কাছে একটি নতুন সংযোগ নিচ্ছি তো এ জন্য স্যার মিষ্টি খাওয়ার টাকা চেয়েছেন।’ সঙ্গে সঙ্গে সেই টাকা ডিজিএম সাজ্জাদুর ওই গ্রাহকের দিকে ছুড়ে মারেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাটি সাজানো দাবি করে পাবনার ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দিয়েছেন ডিজিএম সাজ্জাদুর। তিনি অভিযোগ করেন, আমিনুল ইসলাম রানা নামে এক খেলাপি গ্রাহক বিদ্যুৎ সংযোগের বকেয়া ৫০ হাজার টাকা প্রদানের বিষয়টিকে ‘ঘুষ’ হিসেবে সেই ভিডিওতে প্রচার করছে।

তবে ডিজিএম সাজ্জাদুরের এই দাবিকে মিথ্যা বলে দাবি করেন রানা। তিনি বলেন, ‘ডিজিএম সাজ্জাদুর এখন নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। সমালোচনার মুখে পড়ে তিনি এখন আবোল-তাবোল বকছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না