,

তুমব্রু সীমান্তে থেমে থেমে চলছে গোলাবর্ষণ

news-image

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে এখনও বন্ধ হয়নি গোলাবর্ষণ। আজ রোববার সকাল থেকে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাবর্ষণ চলছে। এ পরিস্থিতিতে সীমান্তের আশপাশে কাউকে যেতে দিচ্ছে না বিজিবি। ইতোমধ্যে সেখানে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

এদিকে সীমান্তের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধিরা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া মানুষগুলোর খোঁজ-খবর নিচ্ছেন।

আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইউএনও সালমা ফেরদৌস। এতে সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তের পরিস্থিতি নিয়ে কিছু সুপারিশ করেন। তা লিখিত আকারে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী।

সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘সীমান্তের বর্তমান পরিস্থিতি সবাইকে ভাবিয়ে তুলেছে। সাধারণ মানুষকে নিরাপদে রাখতে এবং চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় যাতে শিক্ষার্থীরা অংশ নিতে পারে সেজন্য স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যম কাজ করছে উপজেলা প্রশাসন।’

নাইক্ষ্যংছড়ি ইউএনও সালমা ফেরদৌস বলেন, ‘সীমান্তের সার্বিক পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে অবহিত করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির