,

সৌদি প্রবাসীদের ভিজিট ভিসা ইকামায় পরিবর্তনের খবর গুজব

news-image

খলিল চৌধুরী,সৌদি আরব
সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত) জানিয়েছে, ভিজিট ভিসাকে ইকামায় রূপান্তর করার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ গুজব। কোনো অবস্থায় ভিজিট ভিসাকে ইকামায় পরিবর্তন করা যাবে না।

জানা যায়, সম্প্রাতি সৌদি আরবের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। যেখানে বলা হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতে ভিজিট ভিসাকে রেসিডেন্সি পারমিট অর্থাৎ ইকামাতে রূপান্তর করা যাবে। এই গুজব ছড়িয়ে পড়ায় দেশটিতে বসবাসরত অনেক প্রবাসী প্রতারণার শিকার হচ্ছেন।

জাওয়াজাত জানিয়েছে, মন্ত্রণালয় ভিজিট ভিসাকে রেসিডেন্সি পারমিট বা ইকামায় রূপান্তর করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।

উল্লেখ্য, সম্প্রতি জাওয়াজাত থেকে জানানো হয়, ১৮ বছরের কম বয়সী নাগরিকদের অভিবাবকের ইকামা থাকলে তারা সেই নাগরিকদের ভিজিট ভিসাকে ইকামায় রূপান্তর করার সম্ভাবণাকে খতিয়ে দেখছে মন্ত্রণালয়। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড