,

কৃতির প্রেমে ‘লাজুক’ প্রভাস

news-image

বিনোদন ডেস্ক : বলিপাড়ায় নতুন গুঞ্জন। প্রেম করছেন বাহুবলী তারকা প্রভাস ও নতুন প্রজন্মের নায়িকা কৃতি শ্যানন। আর এই গুঞ্জনের উৎস ‘কফি উইথ করণ।’ সম্প্রতি নির্মাতা-প্রযোজক করণ জোহর তার অনুষ্ঠানে ডেকেছিলেন কৃতিকে। সেখানে একটি মজাদার মুহূর্তে কৃতি ফোন করেন প্রভাসকে। আর সেই থেকেই শুরু।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘আদিপুরুষ’ সিনেমার সেটে প্রথম দিন থেকেই ভাল সম্পর্ক গড়ে উঠেছিল কৃতি এবং প্রভাসের মাঝে। প্রভাস এমনিতে বেশ লাজুক। তবে সিনেমার সেটে কৃতির সঙ্গে বেশ প্রাণবন্তভাবে কথা বলতে দেখা গেছে তাকে। ফলে তাদের বন্ধুত্বের মাঝে যে বিশেষ কিছু আছে তাতে কারও সন্দেহ নেই। যদিও দুজনেই নিজেদের বুঝতে সময় নিচ্ছেন। এখনই কিছু জানাতে চান না তারা।

উল্লেখ্য, প্রভাস কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে জল্পনা বরাবরই তুঙ্গে ছিল। অনেকের ধারণা ছিল তিনি আনুশকা শেঠির সঙ্গে সম্পর্কে রয়েছেন। এর মাঝে উঠে এল কৃতির নাম। বলিপাড়ায় নায়ক-নায়িকাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়। প্রায়শই নানা প্রেমের গুঞ্জন বাতাসে ভাসে।

‘আদিপুরুষ’ সিনেমায় প্রভাস-কৃতি রাম-সীতার ভূমিকায় অভিনয় করছেন। যদি বাস্তবে তারা সম্পর্কে জড়ান, তাহলে তা সিনেমার ব্যবসাতেও প্রভাব ফেলবে। ২০২৩ সালের ১২ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯