,

দৌড়ে পালালেন মিয়ানমারের রাষ্ট্রদূত

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে মর্টার শেল পড়ার প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে চতুর্থবারের মতো তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলব শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হওয়া এড়াতে দৌড়ে নিজ গাড়িতে ওঠেন রাষ্ট্রদূত উং অং কিয়াউ। আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ঘটনা ঘটে।

আজ বেলা ১১টা ২০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন মিয়ানমা‌রের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কেসহ দুজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব উইংয়ের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা মহাপরিচালক নামজুল হুদা রাষ্ট্রদূত‌কে তলব ক‌রেন। দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন। এ সময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি দৌড়ে গাড়িতে ওঠেন।

সূত্র জানায়, রাষ্ট্রদূতকে তলব করে মর্টার শেলের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না বলে জানানো হয়।

এর আগে গত শুক্রবার রাতে মিয়ানমারের পাহাড় থেকে ছোড়া মর্টারের একাধিক গোলা রাখাইনের ওয়ালিডং পাহাড়ের পাদদেশের শূন্যরেখার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এসে পড়ে। এতে মো. ইকবাল নামের একজনের প্রাণ যায়। আহত হয় আশ্রয়শিবিরের আরও পাঁচজন।

এর আগেও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মর্টার শেল পড়ার ঘটনায় তাকে তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে। গত ২১ আগস্ট, ২৯ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর তিন দফায় তাকে তলব তীব্র প্রতিবাদ ও কড়া নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২০ আগস্ট বাংলাদেশে সীমান্তে প্রথম যখন মিয়ানমারের মর্টারশেল পাওয়া যায় তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া কূটনৈতিক পত্রে জানানো হয় বাংলাদেশ কোনো ধরনের সংঘাতে জড়াতে চায় না, এ ধরনের ঘটনা যেন আর না হয়। তখন মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটা খুবই দুর্ভাগ্যবশত পড়েছে এবং এটি অনিচ্ছাকৃত।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না