,

পাঁচ বছরে তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে চীন: সিআইএ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সির (সিআইএ) উপপরিচালক ডেভিড কোহেন বলেছেন, ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে চীন। এজন্য সেনাবাহিনীকেও সেভাবে প্রস্তুত করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। খবর সিএনএন।

তবে তার আগে দ্বীপদেশটিকে শান্তিপূর্ণভাবে চীনের সঙ্গে একীভূত করার চেষ্টা করবেন তিনি। শান্তিপূর্ণ উপায়ে না হলে শক্তি প্রয়োগ করবেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সিআইএর বিবৃতির বরাত দিয়ে সিএনএনকে উদ্ধৃত করে রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, জিনপিং তাইওয়ান দখলে এখনই কোনো আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছেন না। তবে তিনি শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখলের লক্ষ্যে সামরিক সক্ষমতা গড়ে তুলতে চাচ্ছেন।

সিআইএর উপপরিচালকের বক্তব্য উদ্ধৃত করে সিএনএন বলেছে, ‘তিনি (চীনা প্রেসিডেন্ট) এখনও সেই সিদ্ধান্ত নেননি। তবে তিনি তার সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এর মানে তিনি যেটা করতে সেটা যেন করতে সক্ষম হন। এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা তথ্য সেটাই বলছে’।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির