,

জহিরের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষী, ফাঁস করলেন বরুণ

news-image

বিনোদন ডেস্ক : জহির ইকবালের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষী সিনহা। এ গুঞ্জন বহু পুরনো। তবে সোনাক্ষী কিংবা জহির কেউই এতদিন এ নিয়ে কিছু বলেননি। একে অপরের সঙ্গে ছবিও পোস্ট করেননি। তবে মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠান, পার্টিতে একসঙ্গে দেখা গেছে তাদের। গত মে মাসে বাম হাতের অনামিকায় হীরার আংটি পরে ছবি পোস্ট করেন সোনাক্ষী। লেখেন, ‘আমার বিশেষ দিন’। কোনো এক পুরুষের কাঁধে মাথা রাখতেও দেখা যায় শত্রুঘ্ন সিনহা কন্যাকে। তবে সেই পুরুষের মুখ দেখা যায়নি। তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে, জহির ইকবালের সঙ্গেই বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী। তবে সেই গুঞ্জনে সোনাক্ষী এবং জহির দুজনই আবারো চুপ।

সোনাক্ষী কিংবা জহির যতই চুপ থাকুন না কেন, কথা না বলে পারলেন না তাদের অভিনেতা বন্ধু বরুণ শর্মা। রেস্তোরাঁয় একসঙ্গে ধরা পড়ে গেলেন সোনাক্ষী এবং জহির। দুজনকে মুখোমুখি দেখে সেই ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে বসলেন বরুণ। লিখলেন, ওয়ে হয়ে ইসে ক্যাহতে হ্যায় ব্লকবাস্টার জোড়ি। কালো প্যান্ট আর সাদা-কালো ক্যাজুয়াল শার্টে দেখা যায় জহিরকে। আর সোনাক্ষী পরে ছিলেন সাদা বডি ফিট ড্রেস, সঙ্গে ব্লেজার।

এর আগে সোনাক্ষীর জন্মদিনে একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করে জহির লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সোনাজ, আমাকে না মেরে ফেলার জন্য ধন্যবাদ। আমি তোমায় ভালোবাসি। এখানে তোমার জন্য রইল আরো অনেক খাবার, উড়ান, হাসি এবং ভালোবাসা।’

প্রসঙ্গত, ‘নোটবুক’ ছবিতে অভিষেক করেন জহির। শোনা যাচ্ছে, সালমানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে দেখা যেতে পারে তাকে। এদিকে ‘ডাবল এক্সএল’ ছবিতে দেখা যাবে সোনাক্ষীকে। ওই ছবিতে অবশ্য সোনাক্ষী ছাড়াও রয়েছেন হুম কুরেশি। সূত্র : হিন্দুস্তান টাইম

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯