,

কাশিমপুর কারাগারে গাঁজা দিতে এসে ভাই আটক

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে চাচাতো ভাইকে গাঁজা দিতে এসে পুলিশের হাতে আরিফ হোসেন নামে এক যুবক আটক হয়েছেন। আজ শনিবার এগারোটার দিকে কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে চেক করার সময় তাকে আটক করা হয়।

আটককৃত আরিফ হোসেন লক্ষীপুর জেলার লক্ষীপুর থানার বর্জিতা এলাকার শরিফ হোসেনের ছেলে।

জিএমপি মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে আরিফ তার চাচাতো ভাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১ এর হাজতি আসামি রাসেলের সঙ্গে কারাগারে দেখা করতে আসেন। এ সময় চেকপোস্ট এ চেক করার এক পর্যায়ে তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করে কারা কর্তৃপক্ষ।

পরবর্তীতে বিষয়টি কোনাবাড়ী থানা পুলিশকে অবহিত করায় তাকে থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির