শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের আগে হন্ডুরাস ও জামাইকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচের জন্য চলতি মাসের শুরুতে ৩২ জনের দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। এবার ২৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা মিডফিল্ডার তিয়াগো আলমাদা চূড়ান্ত দলেও জায়গা করে নিয়েছেন।

৩২ সদস্যের দল বাদ পড়া চারজন হলেন গোলকিপার হুয়ান মুসো, সেন্টার ব্যাক লুকাস মার্তিনেজ কোয়ার্তা, মিডফিল্ডার এসকিয়েল পালাসিওস ও ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।

আগামী ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি হবে মায়ামিতে। ২৭ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচের ভেন্যু নিউইয়র্ক।

আর্জেন্টিনার ২৮ সদস্যের চূড়ান্ত দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, হেরমান পেৎজেলা, ফাকুন্দো মেদিনা, নাহুয়েন পেরেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও মার্কোস আকুনইয়া।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, রদ্রিগো দে পল, গিদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেজ, আলেহান্দ্রো গোমেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, লাওতারো মার্তিনেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, তিয়াগো আলমাদা, হোয়াকিন কোরেয়া ও ইউলিয়ান আলভারেজ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা