,

সিট না পেয়ে সিঁড়িতে বসেই সিনেমা দেখলেন তারা

news-image

বিনোদন প্রতিবেদক : ‘হাওয়া’ মুক্তির পর সিনেমা হলে গিয়ে সিট না পেয়ে সিড়িতে বসে সিনেমা দেখেছিলেন নায়িকা নাফিফা তুষি। গতকাল শুক্রবার মুক্তিপ্রাপ্ত ‘বীরত্ব’ সিনেমার বেলায়ও ঘটেছে এমন ঘটনা। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় প্রথমদিন দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগের জন্য এসেছিল ‘বীরত্ব’ টিম।

কিন্তু শো হাউসফুল থাকায় টিকেট পাননি চিত্রনায়িকা নিপুণ ও নিশাত নাওয়ার সালওয়া। দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগের জন্য সিঁড়িতেই বসে পড়েন তারা।

নিপুণ বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে ‘রিকশাওয়ালার প্রেম’ মুক্তির দিনে সিট না পেয়ে দাঁড়িয়ে সিনেমা দেখেছিলাম। বহু বছর পর সিঁড়িতে বসে সিনেমা দেখলাম। দর্শকদের প্রতিক্রিয়া দেখে কান্না চলে আসে।’

সালওয়া বলেন, ‘চিত্রামহল থেকে এসে দেখি সিনেপ্লেক্সে কোনো সিট ফাঁকা নেই। পরে নিপুণ আপুর পাশে বসেই সিনেমা দেখি। প্রথমবার স্ক্রিনে নিজেকে দেখে অনেক স্মৃতিকাতর হয়ে পড়ছিলাম।’

উল্লেখ্য, সাইদুল ইসলাম রানার পরিচালনায় গতকাল শুক্রবার দেশের ৩৪ সিনেমা হলে মুক্তি পায় ‘বীরত্ব’। এর মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় নিশাত নাওয়ার সালওয়ার। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ইমন, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মুনতাহা এমিলিয়াসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড