,

রাস্তায় ফেলে রাখা রড নিলামে বিক্রি করল ডিএনসিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাস্তার ওপর রাখা গণপূর্তের প্রকল্পের নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ শনিবার সকালে মিরপুরের পাইকপাড়া এলাকায় রাস্তার ওপর রাখা রড নিলামে বিক্রির নির্দেশ দেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিরপুরের পাইকপাড়া এলাকায় এডিস মশার বিরুদ্ধে সচেতনতামূলক অভিযানে যান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি ফুটপাত ও রাস্তায় রড পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে ওই মালামাল নিলামে ওঠানোর নির্দেশনা দেন তিনি।

মেয়র আতিক আরও বলেন, দায়িত্বে অবহেলার জন্য ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখা অত্যন্ত দুঃখজনক। সরকারি প্রতিষ্ঠানের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

নিলাম সম্পন্ন হওয়ার পরে এডিস মশার বিরুদ্ধে সচেতনতামূলক অভিযান শুরু করেন মেয়র।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির