,

লতার দুর্দান্ত বোলিংয়ে আমিরাতকে সহজেই হারাল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : লতা মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে সহজেই হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে বিপক্ষে ৫৪ রানের বড় জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে ৯ উইকেট হারিয়ে ৭০ রানে থামে আমিরাত। বল হাতে তিন ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লতা।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ৩২ বলে পাঁচটি চারে সর্বোচ্চ ৩৯ রান করেন সোবহানা মোস্তারি। এছাড়া মুর্শিদা খাতুন ২৮ বলে ৩২ ও নিগার সুলতানা করেছেন ২৫ বলে ২৫ রান।

আগামী রোববার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড (১৯ সেপ্টেম্বর) ও যুক্তরাষ্ট্র (২১ সেপ্টেম্বর)।

গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না