,

যে প্রাসাদে থাকবেন নতুন রাজা চার্লস

news-image

অনলাইন ডেস্ক : মায়ের মৃত্যুর পর ৭৩ বছর বয়সে ব্রিটেনের রাজা হলেন প্রিন্স অব ওয়েলস চার্লস। তিনি ‘রাজা তৃতীয় চার্লস’ নামে পরিচিত হবেন।

রাজা হিসেবে অনেব সুবিধা পাচ্ছেন চার্লস। বিনা লাইসেন্সে গাড়ি চালানো থেকে শুরু করে একাধিক ক্ষমতা রয়েছে চার্লসের। কিন্তু নতুন রাজা কোথায় থাকতেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। রাজা তৃতীয় চার্লসের সুপরিচিত কিছু প্রাসাদের বাইরেও পরিপাটি বেশ কিছু কটেজ রয়েছে। রাজকীয় মান অনুসারে সেগুলোও পরিমিত।

কিন্তু রাজা তো আর সবখানে বসবাস করবেন না। রাজ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাজারও এ ধরনের কোনো ইচ্ছা নেই।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আন্না হোয়াইটলক বলেছেন, যুক্তরাজ্য যখন জীবনযাত্রার সংকটের মুখোমুখি হচ্ছে তখন রাজ পরিবারের একাধিক বাসস্থানের চিন্তাধারা করা বেশ কঠিন। রাজা নিজেও এ বিষয়ে সচেতন বলে মনে করা হয়। আশা করা হচ্ছে, তিনি অনেক মানুষের থাকার ব্যবস্থা করবেন।

তবে রাজা নিজে কোন প্রাসাদে থাকবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, ৭৭৫ কক্ষবিশিষ্ট বাকিংহাম প্যালেস রয়েছে। প্রতি বছর আনুষ্ঠানিকভাবে সেখানে অন্তত ৫০ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়া উইন্ডসর ক্যাসেল, দ্য প্যালেস অব হলিরুড হাউস, হিলসবার্গ ক্যাসেল, হাইগ্রোভ হাউস, স্যান্ড্রিংহাম হাউস, বালমোরাল, ক্লারেন্স হাউস, লিনিওয়ারমোদ, ডামফ্রিজ হাউস, ক্যাসল অব মে এবং তামারিস্ক হাউস রয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, রাজা তৃতীয় চার্লস নিজের বাসস্থান স্বল্প জায়গার ওপর রাখতে চান।

প্রয়াত রানি উইন্ডসর ক্যাসেলে সপ্তাহান্তে সময় কাটাতেন। করোনাভাইরাস মহামারীর সময় তার প্রধান বাসস্থান হয়ে ওঠে এটি। সেই জায়গাটি রাজা বসবাসের জন্য বেছে নেন কি না, তা নিয়েও গুঞ্জন চলছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না