,

বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেলেন জাহানারা-ফারজানা

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ।

অনুশীলনে আঙুলের চোট এবং করোনা পজিটিভ হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম ও ব্যাটসম্যান ফারজানা হক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনুশীলনের সময় ডান হাতে চোট পান জাহানারা। দুটি সেলাই লেগেছে তার। জাহানারার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে বাঁহাতি পেসার ফারিহা ইসলামকে।

ফারজানার ব্যাপারে বিসিবি জানায়, টুর্নামেন্টের মেডিকেল বিধি অনুযায়ী তার চিকিৎসা চলছে। ফারজানার বদলে দলে ডাকা হয়েছে সোহেলি আক্তারকে।

১৮ সেপ্টেম্বর আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু হবে নিগার সুলতানার দলের। ১৯ ও ২১ সেপ্টেম্বর স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরব আমিরাতে ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিচ্ছে আটটি দল। এ টুর্নামেন্টের ফাইনালে ওঠা দুটি দল আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সুযোগ পাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার, শামীমা সুলতানা, সোহেলি আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুম, সানজিদা আক্তার ও মারুফা আক্তার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯