,

আগের পুলিশের সঙ্গে বর্তমান পুলিশের অনেক পার্থক্য: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

গাজীপুর প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৯৭৫ সালে রাজারবাগে পুলিশের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন তোমাদেরকে জনগণের পুলিশ হতে হবে। তোমাদের এদেশের মানুষের পাশে থাকতে হবে। আজকে সেই জায়গাতে পুলিশ এসেছে।

তিনি বলেন, আপনারা ১৫-২০ বছর আগে যে পুলিশ দেখেছিলেন সেই পুলিশের সঙ্গে বর্তমান পুলিশের অনেক পার্থক্য আছে। এরা যেমন জীবন উৎসর্গ করে তেমনি তাদের বুদ্ধিমত্তা দিয়ে ক্রাইম ডিটেকশনের জন্য সময় নেয় না।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে গাজীপুর পুলিশ লাইনস মাঠে জিএমপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২২সাল পর্যন্ত সারাদেশে ৮২ হাজার ৫৮৩ জনকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত অন্যান্য বাহিনীর সদস্যদের শক্তিশালী করে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি।

জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার কাজী শফিকুল আলম ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হাতি, ঘোড়ার গাড়ি, মোটরবাইকসহ শোভাযাত্রাটি পুলিশ লাইনসে এসে শেষ হয়। বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এছাড়া রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না