,

কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি অভিনেত্রী আফরিনা রাজিয়া তৃণ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শুটিং ক্লাবে কোরিয়ান নাগরিক জিনবো চৈর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

চাকরির সুবাদে বাংলাদেশে আসেন কোরিয়ান নাগরিক জিনবো চৈ। একটি এনজিওর হয়ে পার্বত্য অঞ্চলে কাজ করেন তিনি। প্রথমে বাংলাদেশে মন বসছিল না জিনবোর। কিন্তু তৃণর সঙ্গে পরিচয় হওয়ার পর তার জীবনের গল্পটা বদলে যায়। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। অবশেষে সেই সম্পর্ক পরিণয় পেলো।

জিনবো চৈ বলেন, ‘আমি তো প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারব না। শব্দ দূষণ, বায়ু দূষণ সহ্য করতে পারছিলাম না। কিন্তু তৃণের সঙ্গে পরিচয়ের পর ধারণা বদলে যায়। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করি। আর বিয়ে করে তো এ দেশের জামাই হয়ে গেলাম।’

জিনবো চৈকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দারুণ খুশি তৃণ। তিনি বলেন, ‘আমার বর খুবই ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

২০১১ সাল থেকে র‌্যাম্পের মঞ্চে নিয়মিত মুখ তৃণ। এরপর বাটেক্সপো, ঢাকা ফ্যাশন উইক, ব্রাইডাল শো, ঢাকার ৪০০ বছর, লাস্ট্রস রানওয়েসহ বেশকিছু ফ্যাশন শোয়ে হেঁটেছেন তিনি। মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে তৃণ নাম লেখান টিভি নাটক ও মিউজিক ভিডিওতে। তার অভিনীত নাটকগুলো হলো,‘চলো হারিয়ে যাই’, ‘সিগারেট’, ‘ভেজা ভেজা বৃষ্টিতে’ ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির