,

‘কবে ইউক্রেন যুদ্ধ থামবে’, মোদিকে জানালেন পুতিন!

news-image

অনলাইন ডেস্ক : উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটের ফাঁকে আজ শুক্রবার বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পুতিন মোদিকে বলেছেন, তিনি শিগগির ইউক্রেন সংঘাতের অবসান চান। খবর এনডিটিভির।

গত ২৪ ফেব্রিয়ারি ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন ৮ মাসে গড়িয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করলেন মোদি-পুতিন।

পুতিন মোদিকে বলেছেন, তিনি ইউক্রেনে সংঘাতের যত তাড়াতাড়ি সম্ভব অবসান চান, যা ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে। সেইসঙ্গে তিনি ইউক্রেনে সংঘাত নিয়ে ভারতের উদ্বেগের ব্যাপারটি বুঝেছেন। তবে ঠিক কবে এই যুদ্ধ থামবে তা স্পষ্ট করে বলেননি পুতিন।

রুশ প্রেসিডেন্ট মোদিকে আরও বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে আমি আপনার অবস্থান ও উদ্বেগ জানি। যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধে আমরা আমাদের সর্বোচ্চটা করবো।

অন্যদিকে মোদি পুতিনকে বলেন, এখন যুদ্ধের সময় নয় এবং আমি এই বিষয়ে আপনাকে ফোনে বলেছি।

এছাড়া এই দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ভারত প্রকাশ্যে রাশিয়া কোনো সমালোচনা করেনি। উল্টো দেশটি থেকে তেল, কয়েল ও অন্যান্য পণ্য বেশি করে কিনেছে।

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী