,

পুতিনের ঘনিষ্ঠ মিত্রের ‘আকস্মিক’ মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অতি কাছের এক মিত্রের আকস্মিক মৃত্যু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রাভদা-এর প্রধান সম্পাদক ভ্লাদিমির সুঙ্গরকিন ৬৮ বছর বয়সে মারা গেছেন।

নিউজ উইকের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সুঙ্গরকিন খাবারভস্কে ব্যবসায়িক ভ্রমণের সময় স্ট্রোক করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সুদূর প্রাচ্যের মহান অগ্রদূত ভ্লাদিমির আর্সেনিয়েভ সম্পর্কে একটি বইয়ের জন্য ‘তথ্য’ সংগ্রহ করতে যাওয়ার সময় সুঙ্গরকিন হঠাৎ মারা যান। মারা যাওয়ার সময় সুঙ্গরকিন রাশিয়ার সুদূর পূর্বের প্রিমোরিতে ছিলেন এবং তার সহকর্মী লিওনিড জাখারভ সঙ্গে ছিলেন।

জাখারভ বলেন, ‘সুঙ্গরকিন ব্রেক নেওয়ার কথা বলেন, সেইসঙ্গে দুপুরের খাবারের জন্য সুন্দর জায়গা ঠিক করতে বলেন। এরপরেই তার শারীরিক সমস্যা দেখা দেয়। তিন মিনিট পরেই তার শ্বাসকষ্ট হয় তাকে আমরা বাইরে বের করে আনি এবং তিনি ততক্ষণে জ্ঞানহীন।’

চিকিৎসক বলেছেন, আপাতত মনে হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। কিন্তু এটা প্রাথমিক ধারণা। অন্যদিকে সুঙ্গরকিনের মৃত্যু নিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্রেমলিন। মহান এক রুশ সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে তাতে উল্লেখ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির