,

রায়হান রাফীর ‘নিঃশ্বাস’-এর মুক্তি আজ রাতেই

news-image

অনলাইন ডেস্ক : আজ রাতে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ফিল্ম ‘নিঃশ্বাস’। এর মধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। প্রায় দুই মিনিটের এই ট্রেলারটিতে রয়েছে অনেক চমক। ছবিটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, সাফা কবির, শাওন, অপু এবং নীল।

‘নিঃশ্বাস’ নির্মাতা রায়হান রাফী সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘এটির কাহিনি ও চিত্রনাট্য আমার। এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ বলতে পারেন। ‘খাঁচার ভেতর অচিন পাখি’র পর আমি এমন একটি এক্সপেরিমেন্টাল কাজ করলাম। অনেক দিন পর এমন একটি কাজ নিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এ নিয়ে আমি চারটি ছবি করে ফেললাম। প্রথম কাজটি ছিল ‘খাঁচার ভেতর অচিন পাখি’, তারপর ‘টান’ তারপর ‘সাত নাম্বার ফ্লোর’….আর এবার ‘নিঃশ্বাস’।

ছবির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ছবির গল্পটা যদি এককথায় বলতে হয় তাহলে বলব- এটা একটা হাসপাতালের ভেতরের গল্প। একটা হাসপাতালে সব সময় যুদ্ধ চলে নিঃশ্বাসের জন্য। কারো নিঃশ্বাস চলে যাচ্ছে, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে আর একটা শিশু জন্ম নিচ্ছে। সে-ও প্রথম নিঃশ্বাস নিচ্ছে এই হাসপাতালেই। ‘নিঃশ্বাস’ আসলে নিঃশ্বাস নিয়ে এমনই এক যুদ্ধের গল্প।

‘ছবির সব গল্প তো আর আমি বলে দেব না কিছু আপনাদেরও দেখতে হবে। তবে সিনেমাটি করতে গিয়ে আমি খুব এনজয় করেছি। অনেক দিন পর অনেক অভিনয়শিল্পীকে নিয়ে এক সাথে কাজ করেছি। এটাও একটা দারুণ অভিজ্ঞতা।’

তাহলে এবার দর্শক, আসুন রুদ্ধশ্বাস অপেক্ষা করি ‘নিঃশ্বাস’-এর জন্য।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯