,

একই দিনে বিয়ে, চলেও গেলেন একসঙ্গে দুই ভাই

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই ভাইকে একসঙ্গে খৎনা করা হয়, বিয়েও হয় একসঙ্গে। আবার একসঙ্গে মারাও গেলেন তারা। গতকাল বুধবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। ওই দুই ভাই হলেন-মো. সুমন ও শেখ ফরিদ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামে জানাজা শেষে তাদের মরদেহ দাফন করা হয়েছে।

জানা গেছে, দুই ছেলেকে হারিয়ে বৃদ্ধ শামসুদ্দীনের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। বারবার জ্ঞান হারাচ্ছেন মা নূরজাহান।

বৃদ্ধ শামসুদ্দীন বলেন, ‘এভাবে দুই ছেলে চলে যাবে কখনো ভাবিনি। ফরিদের চার বছরের এক ছেলে ও এক মেয়ে আছে। আর সুমনের সাত বছরের এক ছেলে ও চার বছরের একটি মেয়ে রয়েছে। এই ছোট ছোট নাতি-নাতনিদের কী হবে এখন?’

স্থানীয়রা জানান, সুমন-ফরিদ সবসময় একসঙ্গে চলতো। দুই ভাইকে খৎনা করানো হয় একসঙ্গে, বিয়েও হয় একসঙ্গে। তারা মারাও গেলেন একসঙ্গে। এভাবে চলে যাবে ভাবতে পারেননি তারা।

এর আগে বুধবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশন থেকে বের হয়ে চট্টগ্রামগামী জোনাকি পরিবহনের বাস একটি লরিকে ধাক্কা দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেখানে এলাকার লোকজন ও স্থানীয় সিএনজি অটোরিকশা চালকরাও ছিলেন।

এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা সবাইকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল এএসআই মোস্তফার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর