,

টাইগারদের বিশ্বকাপের দল ঘোষণা, বাদ পড়লেন রিয়াদ

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের দল ঘোষণা করছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এসময় উপস্থিত ছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। ছবি: দেশ রূপান্তর

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে ১৫ সদস্যের দলের তালিকা প্রকাশ করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের না থাকাটা অনুমিতই ছিল। তবে নাজমুল হোসেন শান্তর জাতীয় দলে ফেরাটা চমক।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে এই দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এসময় উপস্থিত ছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। এই দল নিয়ে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

স্কোয়াডে রিয়াদের নাম না থাকার কারণ হিসেবে নান্নু জানান, নতুন টি-টোয়েন্টি টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের ভাবনায় নেই রিয়াদ। তাই তাকে বিশ্বকাপের দলে রাখা হয়নি। এছাড়া স্কোয়াডে নেই ওপেনার আনামুল হক বিজয় ও এশিয়া কাপের দলে থাকা নাঈম শেখও।

টাইগারদের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন. মোসাদ্দেক হোসেন. লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

এছাড়া স্ট্যান্ডবাই আছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী