,

এই দেশে যোগ্য লোকের মূল্যায়ন হয় না, হবেও না: রিয়াদের স্ত্রী

news-image

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটে কয়েকদিন ধরেই আলোচনার শীর্ষে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে বিশ্বকাপ দলে রাখা হবে কি হবে না- তা নিয়েই হয়েছে যত আলোচনা। শেষ পর্যন্ত রিয়াদকে ছাড়াই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দল থেকে বাদ পড়ার পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সাবেক এ অধিনায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নিজেকে সামাল দিতে পারেননি রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চাপা ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

মিষ্টির মতে, বাংলাদেশে সবসময়ই যোগ্য লোকদের অবমূল্যায়ন করা হয়। এবারও তা হয়েছে। সরাসরি কারও নাম উল্লেখ না করে, ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে নিজের ফেসবুক প্রোফাইলে মিষ্টি লিখেছেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না!………………’

মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টির আপন ছোট বোন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। নিজের বোনের স্ট্যাটাসে মন্তব্যের ঘরে মন্ডি লিখেছেন, ‘আরে নাহ! তাদের দলে এখন অনেক হার্ড হিটার রয়েছে। বলে বলে ছয় আর ছয়।’

উল্লেখ্য, নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের পরামর্শ নিয়ে টিম ম্যানেজমেন্টের সর্বসম্মতিক্রমেই মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার ভাষ্য, ‘মাহমুদউল্লাহ রিয়াদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। অনেক ভালো ভালো ম্যাচ জিতিয়েছে।’

নান্নু আরও বলেন, ‘আমাদের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট এসেছে, একটা পরিকল্পনা আমাদের দিয়েছে। আগামী এক বছরের জন্য যে পরিকল্পনাটা নিয়ে আমরা আগাচ্ছি একটা আলাদা ডিরেকশনে। টিম ম্যানেজমেন্টের সবার সম্মতিক্রমে রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯