,

রাশিয়া প্রথমবারের মতো ইরানের ড্রোন ব্যবহার করেছে

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো ইরানের ড্রোন ব্যবহার করেছে।

মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, খারকিভের কুপিয়ানস্কে তারা ইরানের তৈরি একটি শহিদ-১৩৬ ড্রোন ভূপাতিত করেছে। এরপরই যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হলো রাশিয়া যুদ্ধক্ষেত্রে ইরানের ড্রোন মোতায়েন করেছে।

এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শহিদ-১৩৬ ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নির্দেশ করছে, রাশিয়া ইউক্রেনের অঞ্চলে অধিক দূরবর্তী স্থানে হামলা করার বদলে কৌশলগত হামলা চালানোর চেষ্টা করছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, নিজেদের অস্ত্র শক্তি হ্রাস প্রাওয়ায় রাশিয়া এখন ইরান ও উত্তর কোরিয়ার মতো অত্যাধিক নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশের কাছে ধর্না দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গত জুলাইয়ে দাবি করা হয় ইরানের কাছ থেকে কয়েকশ ড্রোন কিনছে রাশিয়া। যদিও ওই সময় রাশিয়া-ইরান দুই দেশ এ বিষয়ে মুখ খোলেনি বা অস্বীকার করেছে।

কিন্তু এখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইরানের ড্রোন ব্যবহারের আলামত পাওয়া গেছে। সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯