,

মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা

news-image

ক্রীড়া প্রতিবেদক : আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইসিসি ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার সময় নির্ধারণ করেছে। আইসিসির বেঁধে দেয়া সময়ের একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা করল টি-টোয়েন্টি বিশ্বকাপের জাতীয় দল।

বুধবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেই দলেই জানা যায়, মাহমুদউল্লাহ থাকছেন না দলে। মাঠে ব্যাট হাতে তার বাজে পারফরম্যান্সই সর্বনাশ করে দিয়েছে। উঁচু গলায় তার হয়ে কথা বলার মানুষটিও নেই। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও অভিজ্ঞ এই ক্রিকেটারকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার পথ খুঁজছিলেন। তাকে বিশ্বকাপের দলেই রাখা হলো না শেষমেশ।

ইঙ্গিতটা অবশ্য আগে থেকেই মিলছিল। গতকাল সংবাদ সম্মেলনে পাপন আভাস দিচ্ছিলেন, কম্বিনেশনের কারণে হয়তো জায়গা নাও হতে তার। অবশেষে সে আভাসটাই সত্যি হলো। বিশ্বকাপ দলে জায়গা হলো না তার।

শুধু তিনিই নন, এশিয়া কাপে খেলা নাঈম শেখও বাদ পড়েছেন এই দলে। কোনো ম্যাচ না খেলা পারভেজ হোসেন ইমনও জায়গা হারিয়েছেন।

তাদের জায়গায় দলে ফিরেছেন চোট থেকে সেরে ওঠা লিটন দাস, নুরুল হাসান সোহান ও ইয়াসির আলি রাব্বি। শরিফুল ইসলামও চোট থেকে সেরে উঠেছেন। তবু তার বিশ্বকাপের দলে থাকা হয়নি। আছেন স্ট্যান্ডবাই দলে, দৈব দুর্বিপাকে ঢুকবেন দলে। লেগ স্পিনার রিশাদ হোসেনও আছেন স্ট্যান্ড বাই হিসেবে। এশিয়া কাপে দুই নো বল করে আলোচিত শেখ মেহেদি, আর দলে ফেরার গুঞ্জনে থাকা সৌম্য সরকারও আছেন এই স্ট্যান্ড বাইয়ের তালিকায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-
লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।
স্ট্যান্ড বাই : শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির