,

মৃত্যুশয্যায় মাকে দেওয়া ‘যে কষ্ট’ আজও কাঁদায় শাহরুখকে

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা শাহরুখ খান। কিন্তু ছেলের সফলতা দেখার অনেক আগেই মারা গেছেন তার মা-বাবা। খুব অল্প বয়সে বাবা মীর তাজ মোহাম্মদ খান ক্যানসারে মারা যান। আর তার কয়েক বছরের পরই মা লতিফ ফাতিমা ডায়াবেটিসের কারণে শয্যাশায়ী হয়ে পড়েন। সে সময়ের বেশ কিছু স্মৃতি আজও কাঁদায় বলিউডের এই ‘বাদশা’কে।

ভারতের আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালে অনুপম খের-এর শো ‘কুছ ভি হো সাকতা হ্যায়’-তে উপস্থিত হয়ে শাহরুখ তার বাবা-মায়ের মৃত্যু নিয়ে আক্ষেপ করেছিলেন। সেই অনুষ্ঠানে শাহরুখ জানান, মৃত্যুশয্যায় মাকে তিনি খুব কষ্ট দিয়েছিলেন। মাকে মানসিকভাবে আঘাত করেছিলেন। যা ভাবলে এখনো আফসোস হয় তার।

এই অভিনেতা বলেন, ‘আমি ভেবেছিলাম যদি মাকে সন্তুষ্ট হতে না দেই, মা চলে যাবে না। আমি তাকে বললাম, তুমি চলে গেলে আমি আমার বোনের যত্ন নেব না। আমি পড়াশোনা করব না। কাজ করব না। এ ধরনের আরও কত কী যে বলে যেতাম… কিন্তু আমি মনে করি এগুলো কেবল শিশুসুলভ বিশ্বাস। অবিবেচকের মতো কাজ করেছি। মাকে যেতেই হয়েছিল। এবং সম্ভবত নিশ্চিন্তই ছিলেন যে, আমি আমার বোনের যত্ন নেব, জীবনে উন্নতি করব। আল্লাহ ভালো জানেন। আর মায়েরা আসলে সব জানেন।’

৫৭ বছর বয়সেও বলিউডের নায়ক শাহরুখ খান। শিগগিরই ‘জওয়ান’, ‘পাঠান’ এবং ‘ডাংকি’-তে দেখা যাবে বলিউড বাদশাকে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির