,

রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে খুকি বেগম (৪২) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আবুল হাসেমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খুকি বেগমের বাসা বাড়িতে কাজ করতেন। তাদের তিন সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব।

পুলিশ জানায়, সংবাদ পেয়ে নিহত ব্যক্তির স্বজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মো. আবু তালেব বলেন, এ ঘটনায় নিহতের স্বামী রিকশাচালক আবুল হাসেমকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। সে বর্তমানে থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, আটক আবুল হাসেমের মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তদন্তে জানা যাবে। আইনি প্রক্রিয়া চলমান আছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড