,

বাবাকে ধাওয়া দেওয়া তরুণের মৃত্যু পুলিশি হেফাজতে

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর থানায় পুলিশের হেফাজতে রাজেস রায় (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, নেশাগ্রস্ত ওই তরুণ আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে সদর থানার নারী শিশু হেল্প ডেক্স রুমে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজেস রায় পূর্ব চাদকাঠির অমল রায়ের ছেলে। আজ বিকেলে অমল রায়কে দা দিয়ে ধাওয়া করেন তার ছেলে রাজেস রায়। এটা দেখে এলাকাবাসী ৯৯৯-এ ফোন দেয়ে। খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ এসে রাজেসকে আটক করে। থানায় তাকে নারী শিশু হেল্প ডেক্স রুমে রাখা হয়।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মইনুল হক জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ রাজেসকে থানায় নিয়ে আসে। বিকেল ৫টার দিকে নারী শিশু হেল্প ডেক্স রুমে রাজেস নিজের পরা লুঙ্গি ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ অবস্থায় পুলিশ সদস্যরা রাজেসকে দ্রুত সদর হাসপাতালে নিলে কবর্ত্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার জানায়, রাজেসের মৃত্যুতে তাদের কোনো অভিযোগ নেই।

ঝালকাঠি সদর থানায় আবাসিক চিকিৎসক ডা. টিএম মাহদি হাসান সানি জানান, রাজেসকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির