,

‘আর দুষ্টুমি করব না ম্যাম, সত্যি বলছি’

news-image

অনলাইন ডেস্ক : শিশু শিক্ষার্থী। ক্লাসের মধ্যে দুষ্টুমি করেছে। এতে রাগ করেছেন শিক্ষক। শিক্ষকের রাগ ভাঙাতে ওই শিক্ষার্থী একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন ঘটনার একটি মনোমুগ্ধকর ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।

গতকাল সোমবার টুইটারে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, রেগে যাওয়া শিক্ষককে খুশি করতে ছোট ছেলেটি চেষ্টা করেই যাচ্ছে। ছেলেটি অনবরত তার শিক্ষকের কাছে ক্ষমা চাচ্ছে এবং প্রতিজ্ঞা করছে, সে আর দুষ্টুমি করবে না। একপর্যায়ে রাগ গলাতে শিক্ষকের গালেও অনেকবার চুমু দেয় সে।

ভিডিওতে ওই শিক্ষককে বলতে শোনা যায়, ‘তুমি বারবার বলেছ তুমি তা করবে না কিন্তু এখনো করছ। আমি তোমার সঙ্গে কথা বলব না। তুমি একবার বলেছিলে তুমি সেটা আর করবে না কিন্তু তুমি করেছ।’ তখন ওই শিশু তার শিক্ষককে জড়িয়ে ধরে বলে, ‘ম্যাম, আমি আর দুষ্টুমি করব না। সত্যি বলছি।’

ভিডিও’র শেষে দেখা যায়, ওই শিশু শিক্ষকের রাগ ভাঙাতে সক্ষম হয়েছে। তবে যে স্কুলে এই ঘটনা ঘটেছে তার নাম এবং শিক্ষকের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

টুইটারে ভিডিওটি দুই লাখ ৮২ হাজারের বেশিবার দেখা হয়েছে। লাইক পড়েছে ১৬ হাজারের বেশি। মন্তব্যের ঘরে ব্যবহারকারীরা প্রশংসায় ভাসাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী