,

আগস্টে সাড়ে ২৪ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : গত আগস্ট মাসে ২৪ হাজার ৫৯০টি গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ ও অতিরিক্ত বিল বকেয়া থাকায় এসব লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া ও জরিমানা আদায় করা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ১১২টি স্পটে মোট ৩৯টি অভিযান চালিয়েছে। এ সময় অবৈধ ও বকেয়াজনিত কারণে ২৪ হাজার ৫৯০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বকেয়া এবং জরিমানা আদায় করা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা।

এ বিষয়ে গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি লেখেন, ‘মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনার আশপাশে অবৈধ গ্যাস সংযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্য দিয়ে তিতাসকে সহযোগিতা করুন।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির