,

ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান খান

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকায় ব্যবসা শুরু করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। বনানীতে হতে যাচ্ছে জনপ্রিয় এই তারকার চ্যারিটেবল ট্রাস্ট ‘বিং হিউম্যান’র পোশাক ব্র্যান্ডের আউটলেট। তথ্যটি নিশ্চিত করেছেন বলিউডের এই সুপারস্টার নিজেই।

এক ভিডিও বার্তায় সালমান জানান, আগামী বৃহস্পতিবার রাজধানীর অভিজাত এলাকা বনানীতে উদ্বোধন করা হবে শোরুমটির। ‘বিং হিউম্যান’র এই আউটলেটটির উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির সিইও সঞ্জিব রাওয়ের সঙ্গে উপস্থিত থাকবেন জনপ্রিয় বলিউড তারকা ও সালমান খানের ভাই সোহাইল খান ও ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথচলা শুরু করে সালমান খানের এই চ্যারিটি সংস্থা। পোশাকের এই ব্র্যান্ডেটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য। বাংলাদেশে ফ্রেঞ্চাইজিটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

উল্লেখ্য, ২০১২ সালে ভারতের মুম্বাইয়ে শুরু করা ‘বিং হিউম্যান’-এর পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০টিরও বেশি আউটলেটের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড