,

১২ অতিরিক্ত সচিবকে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১২ জন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের বদলির দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একটি প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহাদত হোসেনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মহ. শের আলীকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মহা. বশিরুল আলমকে কৃষি মন্ত্রণালয়ে, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সাঈদ মাহবুব খানকে মন্ত্রিপরিষদ বিভাগে, বিয়াম ফাউন্ডেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলামকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুহাম্মদ আশরাফ আলী ফারুককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহ পান্নাকে ভূমি আপিল বোর্ডের সদস্য এবং পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামানকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির