শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জি-২০ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে ভারত

news-image

কূটনৈতিক প্রতিবেদক : কৌশলগত বহুপক্ষীয় সংগঠন জি-২০। বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলো এর সদস্য। এ সংগঠনের আগামী শীর্ষ পর্যায়ের সম্মেলনসহ বৈঠকগুলোতে অতিথি দেশ হিসেবে যোগ দিতে আমন্ত্রণ পাচ্ছে বাংলাদেশ। সংগঠনের আগামী সভাপতি হিসেবে এ ঘোষণা দিয়েছে ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জি-২০ এর বর্তমান সভাপতি ইন্দোনেশিয়া। আর আগামী ২০২২ এর ডিসেম্বর থেকে ২০২৩ এর নভেম্বর পর্যন্ত এর সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছে ভারত। ভারতের সভাপতিত্বে কমপক্ষে ২০০ বৈঠক অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের শেষ দিকে ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ এর সদস্য রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথা অনুযায়ী এ সংগঠনের সভাপতি বেশ কিছু দেশ এবং আন্তর্জাতিক সংস্থাকে বিভিন্ন বৈঠক ও শীর্ষ পর্যায়ের সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে থাকে। বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস,নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরাতকে সভাপতি হিসেবে ভারত অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানাবে। এছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), সিডিআরআই এবং আইএসএকের মত সংগঠনকেও অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে। বৈঠকগুলোতে আন্তর্জাতিক সংগঠনের মধ্যে জাতিসংঘ, আইএমএফ, বিশ্বব্যাংক, ডাব্লুএইচও, ডাব্লুটিও, আইএলও, এফএসবি ও ওইসিডি এবং আঞ্চলিক সংস্থা হিসেবে এইউ, এইউডিএ-এনইপিএডি এবং আশিয়ানকে আমন্ত্রণ জানানো হবে।

আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং একত্রে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো জি-২০ এর সদস্য। পুরো বিশ্বের ৮৫ শতাংশ জিডিপি এ দেশগুলো ঘিরে। আর বিশ্বের বাণিজ্যের ৭৫ শতাংশ এ দেশগুলোর মধ্যে হয়ে থাকে। সেই সঙ্গে পুরো বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ এ দেশগুলোতে বাস করে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা