,

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, ভোগান্তিতে যাত্রীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ৫ দফা দাবিতে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের ‘কর্মবিরতি’ পালন করছেন। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এদিকে বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে এ কর্মবিরতি আজ সিলেট জেলা এবং বুধবার থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় পালিত হবে।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ৫ দফা দাবি জানিয়ে আসলেও কোনো দাবি মানা হয়নি। আজ সিলেট জেলার রাস্তায় গাড়ি চলবে না। কাল বুধবার থেকে সিলেট বিভাগে গাড়ি চলাচল বন্ধ থাকবে।’

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ বলেন, এ আন্দোলনে একাত্মতা পোষণ করেছে নিবন্ধিত পরিবহন শ্রমিকদের ৬ সংগঠন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে। আজ সকাল থেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস ছাড়েনি।

দাবিগুলো হলো- ট্রাফিক পুলিশের হয়রানি, রেকারিং বাণিজ্য ও মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ, মহানগর পুলিশ কমিশনার, পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনারকে প্রত্যাহার; গাড়ি ফিটনেস মামলা সঠিকভাবে করা, সিলেট শ্রম আদালতে শ্রমিক ইউনিয়নগুলোকে হয়রানি বন্ধ এবং আদালত থেকে শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার; হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বন্ধ পাথরকোয়ারি খুলে দিতে হবে; সিলেটের সব ভাঙা সড়ক সংস্কার করা ও সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ করা করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির