,

গোপালগঞ্জে ভাই-ভাতিজার মারপিটে পরিবহন ব্যবসায়ী নিহত

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্তের জেরে পরিবহন ব্যবসায়ী এনামুল হক ফুলমিয়াকে (৪৮) পিটিয়ে হত্যা করেছে আপন ভাই ও ভাতিজা।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত এনামুল হক ফুলমিয়া গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামের মৃত এলায়েক মোল্যার ছেলে।

পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে নিহত এনামুল হক ফুলমিয়ার সঙ্গে পাঁচ ভাইয়ের মামলা চলে আসছিল। এ নিয়ে সন্ধ্যায় উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ ও কথাকাটির ঘটনা ঘটে।

এর জের ধরে রাতে ছোট ভাই লিংকন মোল্যা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্যার ছেলে পুলিশ সদস্য কায়েস মোল্যাসহ কয়েকজন মিলে এনামুল হক ফুলমিয়াকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না