,

রাজা চার্লসকে শেখ হাসিনার অভিনন্দন

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও নর্থ আয়ারল্যান্ডের রাজা হিসেবে সিংহাসনে আরোহণ উপলক্ষে রাজা তৃতীয় চার্লসকে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী চার্লসকে লেখা এক চিঠিতে বলেছেন, ‘আমি আস্থাবান যে, আপনার দূরদর্শী নেতৃত্বে যুক্তরাজ্যের জনগণ আপনার প্রিয় মাতা প্রয়াত মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারের ওপর ভিত্তি করে একটি সতত-বিকাশমান ভবিষ্যৎ উপভোগ করতে থাকবে।’

প্রধানমন্ত্রী এই শুভক্ষণ উপলক্ষে দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও জোরদার করতে এবং কমনওয়েলথকে কাঙ্ক্ষিত পথে চালিত করতে চার্লসকে সর্বান্তকরণে তাঁর সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা ব্রিটেনের নতুন রাজা, কুইন কনসোর্ট এবং রাজপরিবারের সদস্যদের স্বাস্থ্য, সুখ, দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯