বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৩ কেজি ওজন কমিয়ে আলোচনায় শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : একসময়ের জনপ্রিয় তারকা ইপসিতা শবনম শ্রাবন্তী হঠাৎ করেই ঝরিয়েছেন ৪৩ কেজি ওজন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আগে ওজন ছিল ১১০ কেজি। এখন ৬৭ কেজি।’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে পোস্টটি করেছেন শ্রাবন্তী। তার নতুন ছবিটি দেখে অনেকে ভেবেছেন, আবার হয়তো পর্দায় ফেরার জন্য এই পরিবর্তন। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।

ওই পোস্টে শ্রাবন্তী আরও লেখেন, ‘কিছু কিছু আপা আর ভাইয়াদের ধারণা, আমি আবার নতুন করে অভিনয় শুরু করতে যাচ্ছি। দুঃখিত, সেটা সত্যি নয়। তাই শান্ত হোন। আলহামদুলিল্লাহ, আমি আমার দুই মেয়েকে নিয়ে ভালো আছি। আমার জন্য দোয়া করবেন।’ তার এই পোস্টটি পছন্দ করেছেন কয়েক হাজার মানুষ। মন্তব্যও জমা হয়েছে হাজার খানেক। মন্তব্যে অনেকে শ্রাবন্তীর ডায়েট চার্ট সম্পর্কে জানতে চান।

উত্তরে আবদুল্লাহ আল সিয়াম নামে এক ব্যক্তির ফেসবুক আইডির লিংক জুড়ে দিয়ে শ্রাবন্তী লিখেছেন, ‘উনার কাছে শুনুন। উনার ডায়েট চার্ট অনুসরণ করে আমি ওজন কমিয়েছি।’ অন্যদিকে ওই পোস্টে আবদুল্লাহ আল সিয়াম মন্তব্য করেন, ‘আরও স্লিম হতে হবে।’ উত্তরে শ্রাবন্তী সিয়ামকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আর পারব না। অনেক কষ্ট। আপনাকে রাতদিন অনেক জ্বালিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার জন্য অনেক কিছু করলেন।’

‘রং নম্বর’ ও ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন শ্রাবন্তী। ২০১০ সালে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও এনটিভির সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমকে বিয়ে করেন তখন তার ক্যারিয়ার তুঙ্গে। ২০১১ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান রাবিয়াহ। ২০১৫ সালে জন্ম হয় ছোট মেয়ে আরিশার, যদিও ২০১৮ সালে এ জুটির বিচ্ছেদ হয়ে যায়।

এরপর দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন শ্রাবন্তী। মাঝে ওয়ালমার্টে কাজ নিয়েছিলেন। ভালো না লাগায় তা ছেড়ে দেন। পরে মেডিকেল সহকারীর স্বল্পমেয়াদী একটি কোর্স করেছেন। এখন দুই মেয়ে নিয়ে স্বাচ্ছন্দ্যে আছেন শ্রাবন্তী। আবার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই বলে গত বছর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু