,

গয়েশ্বর রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিল বকেয়া থাকার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ সোমবার রাজধানীর রায়ের বাজারের শেরে বাংলা সড়কে গয়েশ্বরের বাড়িতে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গয়েশ্বরের কাছে পৌনে দুই লাখ টাকার বিল বকেয়া রয়েছে বলে জানিয়েছে তিতাস।

তিতাসের উপমহাব্যস্থাক নজিবুল হক বলেন, ‘২২৬/১, শেরে বাংলা রোডে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে অনুমোদিত সাতটি ডাবল বার্নার সংযোগের বিল বকেয়া ছিল। তিনি (গয়েশ্বর) সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছিলেন। তার মোট বকেয়া বিল দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। জরিমানাসহ বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।’

এ বিষয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলে কথা বলতে রাজি হননি গয়েশ্বর রায়।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে