,

সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত: দীঘি

news-image

বিনোদন প্রতিবেদক : শিশুশিল্পী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। বলা চলে, দেশের সিনেমায় তার মতো সাফল্য কোনো শিশুশিল্পীই পাননি। সেই দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। এরই মধ্যে বড় পর্দায় তার নায়িকাযাত্রা হয়ে গেছে।

তবে নানা সময় ওজন নিয়ে সামাজিক মাধ্যমে বুলিংয়ের শিকার হতে হয় দীঘিকে। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন এই নায়িকা। নিজের ওজন নিয়ে প্রশ্ন তোলা নেটিজেনদের কড়া জবাব দিলেন ‘চাচ্চু’ খ্যাত তারকা।

রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে দীঘি লেখেন, ‘সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত! তারা আসলে ভুলে গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক না।’

দীঘির ওই পোস্টটিতে মন্তব্য করে তার পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়াসহ আরও অনেকে। সবাই তাকে বলেছেন এসব কথাকে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যেতে।

অভিনয়ের পাশাপাশি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়াশোনা শুরু করেছেন দীঘি। এর আগে স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন তিনি।

প্রসঙ্গত, পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে গত বছর দীঘির অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির