,

বলিউড অভিনেত্রীকে চেনেন না নাসিম শাহ

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান এশিয়া কাপে অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। তার দ্রুত গতির বল প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরিয়েছে। তবে অন্য এক কারণে এবার সংবাদের শিরোনাম হলেন এই তরুণ।

সম্প্রতি বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলাকে গত ২৮ অগস্ট দুবাইতে ভারত-পাকিস্তানের ম্যাচ উপভোগ করতে দেখা গেছে। এর কিছু দিন পরে তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে নাসিম শাহের একটি ভিডিও শেয়ার করেন। তাতে ছিল রোমান্টিক গানের ছোঁয়া। এরপরেই চর্চা শুরু হয় উর্বশী ও নাসিম শাহের সম্পর্ক নিয়ে।

এবার একটি সংবাদ সম্মেলনে নাসিমকে প্রশ্ন করা হয়েছিল যে, উর্বশীর পোস্ট সম্পর্কে তিনি কী ভাবছেন এবং কেন তিনি সেই অভিনেত্রীর নাম শুনে হাসতে শুরু করলেন, তখন মজার উত্তর দেন নাসিম শাহ।

নাসিম জানান, তিনি জানেন না উর্বশী কে এবং তিনি কোন ভিডিও আপলোড করেছিলেন। তারকা এ পেসার বলেন, ‘জানি না কে এই সব কথা বলেছেন। উর্বশী রাওতেলা কে, সেটাই তো আমি জানি না। কে কী জন্য এই ভিডিও দিয়েছে, তা আমি জানি না। আমার এখন অন্য কিছুর দিকে নজর দেওয়া সময় নেই। এখন আমার একমাত্র ফোকাস ক্রিকেট খেলা।’

তিনি আরও বলেন, ‘আমি তো মাঠে খেলছিলাম। কেউ যদি আমার জন্য আসে, কারোর আমার খেলা দেখে দেখে ভালো লাগে, তা হলে তো কিছু বলার নেই। আমাকে যদি কারোর ভালো লেগে থাকে, তা হলে খুব ভালো কথা।’

আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে শ্রীলংকার বিপক্ষে খেলবে পাকিস্তান। এ ম্যাচে পাকিস্তান দলে গুরুত্বপূর্ণ সদস্য নাসিম শাহ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির