,

শ্রীলংকান শিবিরে রউফের জোড়া আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও পাকিস্তান। যেখানে প্রথমে ব্যাট করতে নামা লংকানদের ৩ উইকেট তুলে নিয়েছে পাকিস্তান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪২ রান করেছে শ্রীলংকা।

প্রথম ওভারেই উইকেট তুলে নেন নাসিম শাহ। ওভারের তৃতীয় বলে কুসল মেন্ডিসকে বোল্ড করেন এই পাকিস্তানি গতি তারকা। এরপর লংকান শিবিরে জোড়া আঘাত করেন হারিস রউফ। ওপেনার পাথুম নিসাঙ্কাকে ৮ রানে ফেরানোর পর দানুশকা গুনাথিলাকাকে বোল্ড করেন এই ডানহাতি।

আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে দুদল। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এ ম্যাচে পাকিস্তান একাদশে ফিরলেন নাসিম শাহ ও শাদাব খান। বাদ পড়েছেন হাসান আলী, উসমান কাদির। তবে শ্রীলংকা একাদশ অপরিবর্তিত রয়েছে।

এ নিয়ে চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি শ্রীলংকা ও পাকিস্তান। যেখানে এর আগে পাঁচবার আসরটির শিরোপা জিতেছে লংকানরা। আর পাকিস্তান জিতেছে দুবার। বাদ পড়া ভারত রেকর্ড ৭বার চ্যাম্পিয়ন হয়েছে।

শ্রীলংকা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, প্রমোদ মাদুশান, মহেশ থিকশানা, দিলশান মদুশঙ্কা।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, আসিফ আলী, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড