,

ভোজ্যতেলের দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে শুভেচ্ছা জানান দলের নেতা-কর্মীরা। ছবি : সংগৃহীত

আগামী মাসে (অক্টোবর) ভোজ্যতেলের দাম আরও একধাপ কমতে পারে ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শনিবার বেলা ১১টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ইঙ্গিত দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে। কিন্তু ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা সেই সুবিধা কাজে লাগাতে পারছি না। তবে আশার খবর হচ্ছে আমরা শিগগির ট্যারিফ কমিশনের বৈঠক করে তেলের দাম সমন্বয় করার পদক্ষেপ নেবো। এছাড়া ডলারের দাম পুরোপুরি সেটেল্ড হয়ে আসলে সব পণ্যের দাম অনেকটাই কমে আসবে।’

তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণে দুই দেশ একমত হয়েছে। ভারত তাদের সমদ্র বন্দরগুলো ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। আমরা কোন কোন সমুদ্রবন্দর ব্যবহার করবো সেটা নিয়ে ভাবছি। এছাড়া তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া রয়েছে।

এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে আসেন বাণিজ্যমন্ত্রী। এ সময় দলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করবেন টিপু মুনশি। রবিবার পর্যন্ত দলের এবং তার নির্বাচনী এলাকা রংপুর-৪ আসনের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না