,

চমক দেখালেন ‘অন্তঃসত্ত্বা’ সামান্থা

news-image

বিনোদন ডেস্ক : হরি হ্যারিস পরিচালিত ‘যশোদা’ সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে গতকাল শুক্রবার। দক্ষিণ ভারতী এ ছবির ট্রেলারে চমক দেখিয়েছেন সামান্থা রুথ প্রভু। তিনি এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ‘যশোদা’ মূলত একটি কল্পবিজ্ঞানধর্মী থ্রিলার ছবি। ট্রেলার দেখে সামান্থার চরিত্রটিকেও বেশ চমকপ্রদ বলে মনে হয়েছে দর্শকদের।

যখন ‘যশোদা’র পোস্টার প্রকাশিত হয়েছিল, তখন এই ছবিতে বড় ধরনের চমক থাকবে, এমন কোনো ইঙ্গিত ছিল না। তবুও জনসাধারণের মধ্যে ‘যশোদা’র পোস্টার নিয়ে নানা জল্পনা শুরু হয়। কিন্তু ট্রেলার প্রকাশিত হওয়ার পর দর্শকদের একটি বড় অংশ কার্যত বাক্‌রুদ্ধ।

‘যশোদা’ সিনেমার একটি দৃশ্যে সামান্থা রথ প্রভু

ট্রেলারে দেখা যাচ্ছে, সামান্থাই সেখানে দর্শকের সবটুকু মনোযোগ কেড়ে নিচ্ছেন। অন্য কোনো চরিত্রকে এই ট্রেলারে দেখাই যাচ্ছে না। তবুও ট্রেলার দেখে খুশি দর্শকরা। ট্রেলারে রহস্য-রোমাঞ্চের যাবতীয় উপাদান রয়েছে।

‘যশোদা’র ট্রেলারে বড় চমক এটাই যে, ছবিতে সামান্থাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাবে। সামান্থা অভিনীত চরিত্রটিকে কেউ বা কারা অপহরণ করবে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সামান্থা অভিনীত চরিত্রটিকে নানা ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখা যাবে এই সিনেমায়। আপাতত ছবির মুক্তির অপেক্ষায় আছেন সামান্থার ভক্ত-অনুরাগীরা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯