শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারপা সম্মেলন ১২ সেপ্টেম্বর শুরু

news-image

নিজস্ব প্রতি‌বেদক : বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগু‌লোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিসের (ইন্টারপা) ১১তম বার্ষিক সম্মেলন আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে।
মাস্টার্স প্রফেশনালে ভর্তি শুরু ১১ সেপ্টেম্বর
শ‌নিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেক্টর (অতিরিক্ত আইজি‌পি) খন্দকার গোলাম ফারুক এ কথা জানান।

তিনি বলেন, ডিজিটালাইজেশন অব পুলিশিং পাপ্রতিদ্যে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলন রাজধানীর সোনারগাঁওয়ে শুরু হবে। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশের ১২৭ জন প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলনে বাংলাদেশ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা ১৩টেল সোটি পেপার উপস্থাপন করবেন।

৫৯টি দেশের ৭৬টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংগঠন ইন্টারপা এ সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করবে বলে রেক্টর জানান। ১২ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইন্টারপা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন।

দ্বিতীয় দিন সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তারা রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবেন।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আই‌জি‌পি ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অতিরিক্ত আইজি‌পি খন্দকার গোলাম ফারুক বলেন, এ সম্মেলনের ফলে বিভিন্ন দেশের পুলিশিং ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো। এ ধরনের সম্মেলনে প্রশিক্ষণের ক্ষেত্রে পুলিশ সদস্যদের আরও দক্ষ হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়, যা পুলিশ সদস্যদের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের ডিজিটালাইজেশন এবং সাইবার সিকিউরিটি সক্ষমতা আগের চেয়ে বেড়েছে।

তিনি বলেন, এ সম্মেলনের মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বাংলাদেশ ও আমাদের পুলিশের সক্ষমতা সম্পর্কে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের আমরা অবগত করতে পারবো। আমরা বিভিন্ন দেশের পুলিশিং ব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে পারবো, তাদের অবস্থান সম্পর্কে জানতে পারবো।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা