,

ফাইনালের ‘প্রস্তুতি’তে পাকিস্তানকে হারাল শ্রীলংকা

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে পাকিস্তান-শ্রীলংকা আগেই ফাইনাল নিশ্চিত করেছে। ফলে সুপার ফোরে দুদলের সাক্ষাৎ স্রেফ প্রস্তুতি হয়েই থাকল। আর ড্রেস রিহার্সেলে পাকিস্তানকে সহজেই হারাল লংকানরা। ওপেসার পাথুম নিসাঙ্কার অপরাজিত হাফসেঞ্চুরিতে ৫ উইকেটের জয় পায় শ্রীলংকা।

শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা পাকিস্তান ১৯.১ ওভারে মাত্র ১২১ রানে গুটিয়ে যায়। জবাবে ৫ উইকেট হারিয়ে ও ১৮ বল বাকি থাকতে জয় তুলে নেয় লংকানরা।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলংকার শুরুটা হয় বাজে। দলীয় ২ রানে দুই উইকেট হারায় তারা। এরপর ২৯ রানে আরও এক উইকেট হারিয়ে চাপে পড়ে। পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইন কুসল মেন্ডিস ও আরেক পেসার হারিস রউফ জোড়া উইকেট তুলে নেন।

তবে উইকেটে অবিচল থেকে অন্যদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে জয় পাইয়ে দেন নিসাঙ্কা। এই ওপেনার শেষ অবধি ৪৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া ভানুকা রাজাপাকসে ২৪ ও অধিনায়ক দাসুন শানাকা ২১ রান করেন।

পাকিস্তানি বোলার হাসনাইন ও রউফ দুটি করে উইকেট নেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে লংকান বোলারদের তোপে পড়ে পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ নওয়াজ ছাড়া আর কেউই বলার মতোর স্কোর করতে পারেননি। অধিনায়ক বাবর সর্বোচ্চ ৩০ রান করেন। ২৬ রান করেন নওয়াজ।

লংকান বোলার ওয়ানিন্দ হাসারাঙ্গা সর্বোচ্চ ৩টি উইকেট পান। দুটি করে উইকেট দখল করেন মহেশ থিকশানা ও প্রমদ মদুশান।

আগামী ১১ সেপ্টেম্বর দুবাইয়ের ভেন্যুতেই ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলংকা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড