শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭২ লাখ টাকার পদ বাণিজ্যের ঘটনায় তদন্ত কমিটি

news-image

বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বরগুনা বেতাগীতে বহুল আলোচিত ৭২ লাখ টাকার পদ বাণিজ্যের ঘটনায় গত বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে দলীয় কার্যালয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বেতাগী উপজেলা আওয়ামী লীগ।

তদন্ত কমিটিতে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও বেতাগী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, বুড়ামজুমদার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর মীরকে তদন্ত কমিটির প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন বেতাগী উপজেলা আওয়ামী লীগ। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি গুহু ও সাংগঠনিক সম্পাদক মহসীন ফয়সাল অপু।

একইসঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পিন্টুর বক্তব্যের ভাইরাল ভিডিও’র ব্যাপারে ওই নেতাকেও প্রমাণ স্বাপেক্ষে, তথ্য উপাত্তসহকারে সঠিক জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু বলেন, ‘আমাকে উপজেলা আওয়ামী লীগ কারণ দর্শানোর যে নোটিশ দিয়েছে তার আলোকে সঠিক সময়ের মধ্যে প্রমাণ স্বাপেক্ষে, তথ্য উপাত্তসহকারে জবাব দেবো।’

তদন্ত কমিটির সদস্য বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসীন ফয়সাল অপু জানান, ‘উপজেলা আওয়ামী লীগ আমাদের ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছে। আশা করছি আমরা তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করবো।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবির বলেন, ‘কমিটিতে পদ পেতে ৭২ লাখ টাকা বাণিজ্যের বিষয়ে আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম পিন্টু তার বক্তব্যে যে বিষয়টি বলেছেন, তাতে আমরা ব্যথিত। তারই পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর বেতাগী সদর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম পিন্টু। বেতাগীতে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে পদ পেতে ৭২ লাখ টাকার পদ বাণিজ্য হয়েছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। তার সে ১৪ মিনিট ১১ সেকেন্ডের বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা