,

ব্রেট লি’র দেখা পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের নারী ফুটবলাররা

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাফ নারী চ্যাম্পিয়নশিপে খেলতে নেপালে আছে বাংলাদেশের নারী ফুটবলাররা। সেখানে তাদের সঙ্গে দেখা হয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ব্রেট লি’র। আজ শুক্রবার ব্রেট লি’র সঙ্গে তাদের দেখা হয়।

ব্রেট লি-সাবিনাদের দেখা হওয়ার দুটি ভিডিও ফুটেজে দেখা যায়, ব্রেট লি’কে পেয়ে উচ্ছ্বসিত দেখা যায় বাংলাদেশের মেয়েদেরে। তারা ছবি তোলেন কিংবদন্তি অজি ক্রিকেটারের সঙ্গে। গ্রুপ ছবি তোলার পাশাপাশি একে একে বাংলাদেশ ফুটবল দলের সবাই ছবি তোলেন লি’র সঙ্গে। তাদের সঙ্গে ছবি তোলার সময় ব্রেট লি’কেও ফুরফুরে মেজাজে দেখা যায়।

টাইগার অধিনায়ক সাবিনাকে আলাদা করে ছবি তুলতে দেখা যায় লি’র সঙ্গে। তখন দুজনকেই হাসিমুখে কিছু বলতে দেখা যায়। পরে দুজনে করমর্দন করে ছবি তোলার পর্ব শেষ করেন।

গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাফ নারী চ্যাম্পিয়নশিপ চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। নেপালের রাজধানী কাঠমন্ডুতে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের এই ষষ্ঠ আসর।

আগামীকাল শনিবার পাকিস্তানের সঙ্গে খেলা রয়েছে বাংলাদেশের। আগের ম্যাচে মালদ্বীপের সঙ্গে খেলা হয়েছে সাবিনাদের।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯